
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের কাছারি বাজার হতে কালুরঘাট নওদার বাজার পযর্ন্ত আড়াই কিলোমিটার রাস্তা সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। খানাখন্দে ভরা রাস্তা বড় বড় গর্ত সৃষ্টি হয়ে চলাচলের অপযোগী হয়ে পড়েছে।এতে ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা। প্রায় ঘটছে প্রাণহানিসহ ছোট-বড় নানা দুর্ঘটনা। সেই সঙ্গে রয়েছে ধূলো-বালির উপদ্রব। দুর্ভোগ পোহাচ্ছেন উপজেলার হাজার হাজার সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে খানাখন্দে থাকলেও রাস্তাটি সংস্কারে প্রশাসনের নেই কোনো উদ্যোগ।
সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার নিতাই কাছারী বাজার হতে কালুরঘাট নতুন বাজার পযর্ন্ত আড়াই কিলোমিটার রাস্তার একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা এসব রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছেন পথচারী ও যানবাহন চালকরা। এদিকে দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তার অধিকাংশ জায়গায় পিচ, পাথর ও খোয়া উঠে মাটি বের হয়ে রাস্তাই তৈরি হয়েছে বড় বড় গর্ত। এইসব রাস্তা দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে হিমশিম খাচ্ছেন পথচারীরা।
ধূলো-বালির আস্তরণে ঢাকা পড়ছে রাস্তার আশেপাশের বাড়িগুলো। দশ মিনিটের পথ পাড়ি দিতে হচ্ছে আধা ঘণ্টার ও বেশি সময়। সময় অপচয় হওয়ার পাশাপাশি গুনতে হচ্ছে ভোগান্তি। বিড়ম্বনার শিকার হতে হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের। অথচ দেখে বোঝার উপায় নেই, একসময় পিচের আস্তরণে ঢাকা ছিল রাস্তা গুলো।
স্থানীয় আঃ মজিদ হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন রাস্তার বেহাল অবস্থা হওয়ায় নিজ উপজেলা কিশোরগঞ্জ যাওয়া বন্ধ করে তারাগন্জ উপজেলায় উঠাবসা করতেছি এ এলাকার জনগণ আমরা খুবই টেনশনে আছি বিশেষ করে বর্ষাকালে ডেলিভারি রুগীকে নিয়ে।
এ ব্যাপারে জানতে চাইলে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন অনুমোদন পেয়েছি ,কাছারীহাট থেকে কালুরঘাট ব্রিজ পযর্ন্ত আড়াই কিলোমিটার রাস্তার সংস্কার কাজটি অতিদ্রুত শুরু করা হবে।
Related