1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে টিসিবির ভ্রাম্যমান ট্রাকে পণ্য বিক্রি শুরু | দৈনিক সকালের বাণী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

নীলফামারীতে টিসিবির ভ্রাম্যমান ট্রাকে পণ্য বিক্রি শুরু

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৩১৫ জন দেখেছেন

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর উদ্যোগ পবিত্র মাহে রমজান উপলক্ষে ভ্রাম্যমান ট্রাকে পণ্য বিক্রি শুরু হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা কমিটির আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক ও ছাত্র প্রতিনিধি ইসমাইল হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

 

 

জেলা প্রশাসন সুত্র জানায়, শহরের ৫টি পয়েন্টে ভ্রাম্যমান ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম পরিচালিত হবে পুরো রমজান জুড়ে। প্রতি পয়েন্টে ৪’শ জন পণ্য সংগ্রহ করতে পারবেন নায্য মুল্যে। ট্রাক থেকে মশুরের ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা, ভোজ্য তেল ১০০ টাকা, ছোলা ৬০টাকা দরে কিনতে পারবেন একজন ক্রেতা। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, টিসিবির কার্ড যাদের নেই তারা এসব পয়েন্ট থেকে পণ্য সংগ্রহ করতে পারবেন। তিনি বলেন, একজন ক্রেতা মশুর ডাল ২কেজি, চিনি ১ কেজি, ভোজ্য তেল ২লিটার ও ছোলা ১ কেজি কিনতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )