1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

সৈয়দপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৩১৯ জন দেখেছেন

বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারীর সৈয়দপুর উপজেলার উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) সৈয়দপুর পৌরসভা কমিউনিটি সেন্টারে ওই ইফতার মাহফিলের আয়োজন করে। এর আগে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মো. আব্দুস সাত্তার।
বিশেষ অতিথি ছিলেন, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নুর -ই -আলম সিদ্দিকী ও সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন, সংগঠনের জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহিন।

 

সংগঠনটির সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা মো. আব্দুল মুনতাকিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য বলেন, জেলা মানবসম্পদ বিভাগের সম্পাদক অধ্যাপক আব্দুল কাদিম, সৈয়দপুর উপজেলা নায়েবে আমীর মো. শফিকুল ইসলাম, সাবেক উপজেলা আমীর মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা লুৎফর রহমান ও গোলাম মোস্তফা বিএসসি, শহর আমীর শরফুদ্দিন খান, পীরজাদা মাওলানা সাজিদুর রহমান, গণ অধিকার পরিষদের উপজেলা সভাপতি ফজলুল হক।

 

এ সময় উপস্থিত ছিলেন, শহীদ সাজ্জাদ হোসেনের পিতা আলমগীর হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সোয়েব, রিমন, প্রিন্স, বাংলাদেশ হিন্দু কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয়নেতা অমিত কুমার আগারওয়ালা নিক্কি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সৈয়দপুর উপজেলা সভাপতি ও রয়্যালেক্স মেটাল ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক রাজ কুমার পোদ্দার রাজু, সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টি সভাপতি আলহাজ্ব মো. জয়নাল আবেদীন, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহীদ সাহাব, সৈয়দপুর হোমিওপ্যাথিক ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা. জাবেদ আলম, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, সৈয়দপুর প্রেসক্লাবের সদস্য সচিব মো. নজরুল ইসলাম, আইসঢাল খিয়ারপাড়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আফজাল বিন নাজির।

এছাড়াও রেলওয়ে এমপ্লীয়েজ লীগ (বিআরইএল) এর কেন্দ্রীয় নেতা ইঞ্জিয়ার শাহজাহান মোল্লা, ব্যবসায়ী সমিতির সভাপতি বাবুল হোসেন, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম, কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিয়ার রহমান, গণ অধিকার পারিষদের সহ সভাপতি মোমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মানোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-আলেমগণ, বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা ইফতার মাহফিলে অংশ নেন।
উপজেলা সেক্রেটারী আলহাজ্ব মাজহারুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা শেষে সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম মোনাজাত পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )