1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হৃদয়ে সৈয়দপুর স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১০ কে নারীকে সম্মাননা  | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

হৃদয়ে সৈয়দপুর স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১০ কে নারীকে সম্মাননা 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৪৩ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে হৃদয়ে সৈয়দপুর স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, ১০ জন নারীকে সম্মাননা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকেলে সংগঠনের পক্ষ থেকে সৈয়দপুর পৌরসভা কমিউনিটি সেন্টারে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ¦ মো. আব্দুল গফুর সরকার।

 

এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা মো. আব্দুল মুনতাকিম, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক শওকত হায়াৎ শাহ, সংগঠনের উপদেষ্টা ও লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক মো. মামুন- অর-রশিদ মামুন, উপদেষ্টা বিশিষ্ট ঠিকাদার আলহাজ¦ মো. জয়নাল আবেদীন, সমাজসেবক রবিউল আউয়াল রবি,  উপদেষ্টা বুলবুল সরকার, গোলাম কিবরিয়া, মহিলা দলনেত্রী রূপা হুসাইন, উপদেষ্টা সেতু চৌধুরী।
হৃদয়ে সৈয়দপুর স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সৈয়দপুর উপজেলা সভাপতি এম মাসুদ পারভেজ এর সভাপতিত্বে  আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সোহেল রানা।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রুবেলের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের  বক্তব্য রাখেন উপদেষ্টা ও বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মালেক, উপদেষ্টা আশরাফুল হক লিপ্টন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আতিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক বিজয় খলিল প্রমুখ।

পরে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১০জন নারী উদ্যোক্তাকে সংগঠনের (হৃদয়ে সৈয়দপুর স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন) পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কাজের মূল্যায়নের ভিত্তিতে সংগঠনের উপজেলা, পৌর এবং পাঁচটি কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, বাঙ্গালীপুর, বোতলাগাড়ী, খাতামধুপুর ইউনিয়ন শাখাকে পুরস্কৃত করা হয়েছে। এতে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন শাখা প্রথম পুরস্কার লাভ করেছে। সবশেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথি, সম্মাননাপ্রাপ্ত নারী উদ্যোক্তা ও সংগঠনের সকল সদস্য-সদস্যরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )