1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে নীলফামারীতে ছাত্রদলের মানববন্ধন | দৈনিক সকালের বাণী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে নীলফামারীতে ছাত্রদলের মানববন্ধন

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৭০ জন দেখেছেন

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার দুপুরে নীলফামারী সরকারী কলেজে ছাত্রদল সরকারী কলেজ শাখার উদ্যোগে এই কর্মসুচি পালন করা হয়।

জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, সিনিয়র সহ-সভাপতি আতিকুল ইসলাম নিশান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস জীবন, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোখলেছুর রহমান কাজল ও সদস্য সচিব আসলাম পারভেজ বিদ্যুৎ এবং ছাত্রদল কলেজ শাখার যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ সৈকত বক্তব্য দেন।
এতে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )