1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে ঈদের ছুটিতেও স্বাস্থ্য ও পরিবার  কল্যাণ কেন্দ্রগুলোতে মিলছে সকল স্বাস্থ্যসেবা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

সৈয়দপুরে ঈদের ছুটিতেও স্বাস্থ্য ও পরিবার  কল্যাণ কেন্দ্রগুলোতে মিলছে সকল স্বাস্থ্যসেবা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৩৯৮ জন দেখেছেন
ঈদের দীর্ঘ ছুটিতেও নীলফামারীর সৈয়দপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে মিলছে সকল স্বাস্থ্যসেবা কার্যক্রম। এতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা নিতে আগত সেবা গ্রহীতারা সন্তুষ্টি প্রকাশ করেছে।
 খোঁজ নিয়ে জানা গেছে, সৈয়দপুর উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের অধীন পাঁচটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে।
উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, খাতামধুপুর, বাঙ্গালীপুর ও বোতলাগাড়ী ইউনিয়নে এ সব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র অবস্থিত। আর এ সব কেন্দ্রে পরিবার পরিকল্পনা বিভাগের একজন স্যাকমো, পরিবার কল্যাণ পরিদর্শিকা, ফার্মাসিষ্ট, আয়া ও নৈশ প্রহরী কর্মরত রয়েছে। কিন্তু জনবল সংকেটর কারণে অনেক কেন্দ্রে বেশ কিছু পদ শূন্য রয়েছে। কিন্তু তারপরও  এ সব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিবার পরিকল্পনা বিভাগ থেকে একজন নারী গর্ভবতী হওয়ার সময়কাল থেকে প্রসব পূর্ব এবং প্রসব পরবর্তী সকল সেবাসমূহ বিনামূল্যে প্রদান করা হয়। এছাড়াও নরমাল ডেলিভেরী করা হয়।
এদিকে, ঈদুল ফিতর উপলক্ষে গত ২৮ মার্চ থেকে সরকারি ছুটি শুরু হয়। কিন্তু সরকারি ছুটির মধ্যেও পরিবার পরিকল্পনা বিভাগের অধীন সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সেবা কার্যক্রম অব্যাহত ছিল। এ সব কেন্দ্রে মহিলাদের কার্যক্রমের মধ্যে রয়েছে গর্ভকালীণ সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্য সেবা, কিশোর ও কিশোরী সেবা উল্লেখযোগ্য।
 শুক্রবার ছুটির দিনেও উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে জরুরী সেবা দিতে দেখা যায়।
এছাড়াও সৈয়দপুরে রয়েছে একটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র। শহরের পৌরসভা সড়কে অবস্থিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কর্মরত মেডিক্যাল অফিসার  ডা. মো. সোহেল রানা। তিনি গেল ঈদুল ফিতরের ছুটিতেও কেন্দ্রে উপস্থিত থেকে দিন রাত স্বাস্থ্য সেবা অব্যাহত রেখেছেন।
সৈয়দপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. জুয়েল রানা জানান, ঈদুল ফিতরের দীর্ঘ নয় দিনের ছুটিতে আমাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আগত সেবা গ্রহীতাদের যথাযথ সকল সেবা প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )