1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে অবসর ও বদলিজনিত বিদায় শিক্ষককে সংবর্ধনা প্রদান | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

সৈয়দপুরে অবসর ও বদলিজনিত বিদায় শিক্ষককে সংবর্ধনা প্রদান

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৩৭৮ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের দুইজন প্রধান শিক্ষককে অবসর ও বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার সকালে সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরাম ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। শহরের আল-ফারুক একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বানুকে বদলিজনিত এবং সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. মহসনি আলীকে অবসরজনিত সংবর্ধনা দেয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী।

সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সভাপতি ও হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং খাালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সানফ্লাওয়ার স্কুল এন্ড অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা,  আইসঢাল খিয়ারপাড়া আলিম এন্ড ভোকেশনাল মাদ্রাসার অধ্যক্ষ মো. আফজাল বিন- নাজির, শ^াষকান্দর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল মান্নান, আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ্ সরকার, চওড়া মাধ্যমিক বিদ্যালয়ের মো. ফজলুল হক, সৈয়দপুর রাজ্জাকিয়া গফুরিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. রফিকুল ইসলাম প্রমুখ।
শেষে সংগঠনের পক্ষ থেকে অবসর ও বদলিজনিত বিদায়ী অতিথিদের একটি করে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী ওই ক্রেস্ট ও উপহার তুলে দেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও  সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সদস্য উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )