1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ গাইবান্ধা থেকে গ্রেফতার | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ গাইবান্ধা থেকে গ্রেফতার

গাইবান্ধা অফিস
  • আপলোডের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৩১ জন দেখেছেন
ঢাকার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ সদস্যরা। বুধবার দুপুর বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভবানীপুর গ্রাম থেকে মেহেরাজকে গ্রেফতার করে তারা।
গ্রেফতার মেহেরাজ ইসলাম ঢাকার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের বিবিএ অধ্যায়নরত। মেহেরাজ ঢাকার বনানি এলাকার নুরুল ইসলাম সর্দারের ছেলে। র‍্যাব জানায়, আমরা গোপন খবরে র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল রামচন্দ্রপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় এক আত্মীয়ের বাড়ি থেকে মেহেরাজকে গ্রেফতার করতে আমরা সক্ষম হই। মেহেরাজ ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারের পরপরেই তাকে কড়া নিরাপত্তায় ঢাকায় নিয়ে যাচ্ছে র‍্যাব সদস্যরা। এ বিষয়ে র‍্যাব-১ উত্তরা থেকে ব্রিফিং করে বিস্তারিত তথ্য জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )