1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গাইবান্ধায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অটোবাইক চালক নিহত | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

গাইবান্ধায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অটোবাইক চালক নিহত

গাইবান্ধা অফিস
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৩০ জন দেখেছেন
নিহত
নিহত
গাইবান্ধা শহরের স্টেডিয়াম সংলগ্ন সড়কে  দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনিস মিয়া ঠান্ডা (৩৭) নামে এক অটোবাইক চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালে মারা যায়। তিনি সদর উপজেলার গিদারী ইউনিয়নের কিশামত ফলিয়া গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে।
জানা গেছে, আনিস মিয়া ঠান্ডা প্রায় ২০ বছর ধরে গাইবান্ধা শহরের বিভিন্ন জায়গায় পত্রিকা বিক্রি করতেন। বিগত ২-৩ মাস পূর্বে পত্রিকা বিক্রি বন্ধ করে অটোবাইক চালানো শুরু করেন। গত বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টার দিকে শহরের ২নং রেলগেট এলাকায় কয়েকজন অপরিচিত দুর্বৃত্ত যাত্রী সেজে স্টেডিয়ামের কাছে যাওয়ার কথা বলে তার অটোবাইকে ওঠে পড়ে। সেখানে যাওয়ার পর ওই দুর্বৃত্তরা আনিসের কাছে অটোবাইকের চাবি চায়। চাবি না দিতে চাইলে ধস্তাধস্তি করে তারা।
এক পর্যায়ে দুর্বৃত্তরা ছোড়া বা চাকু বের করে আনিসের পেটে এলোপাথারিভাবে আঘাত করে পর পেটের নাড়িভুড়ি বের করে। এর  অটোবাইক নিয়ে ছিটকে পড়ে তারা। এসময় আনিস অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ভোরবেলা ওই সড়কে চলাচলকারী এক পথচারী আনিসকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে চিনতে পেরে তার বাড়িতে খবর দেয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়য়া হয়। সেখানে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল আনুমানিক ৯টার দিকে আনিস মারা যান।
গাইবান্ধা পত্রিকা বিতানের স্বত্তাধিকারী আব্দুর রহমান জানান, আনিস দীর্ঘদিন ধরে গাইবান্ধা শহরে পত্রিকা বিক্রি করেছেন। তিনি খুব ভালো মানুষ ছিলেন। এই হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুল হক তালুকদার জানান, স্টেডিয়াম এলাকায় এক যুবক দুর্বৃত্তের আঘাতে নিহত হওয়ার খবর পেয়েছি। এখনও কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )