1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধ ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন | দৈনিক সকালের বাণী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধ ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৭৭ জন দেখেছেন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ভুক্তভোগী পরিবারের আয়োজনে আটোয়ারী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন রেজিনা আক্তার। এসময় ভুক্তভোগী পরিবারের অন্যতম সদস্য ফজলুর রহমান, সাজেদা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা সহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, গত ৪ এপ্রিল দুপুরে ফইম উদ্দিন, মজিবর রহমান, খাইরুল ইসলাম, লাবিব, নজরুল সহ তাদের বাহিনীর লোকজন আমাদের বাড়িতে অতর্কিত হামলা করে। এসময় তারা আমাদের বাড়িঘর ভাঙচুর, আমাদের বেধরক মারধর করে। এসময় তারা আমাদের নতুন বাড়ির করার জন্য রাখা প্রায় ৮ লাখ ২০ লুটপাট করে। তারা অশালীন ভাষায় গালিগালাজ করে বলে তারা নাকি আমাদের কাছে জমি পাবে। আমাদেরকে বাড়িতে যেতে দিচ্ছে না। দেখলেই পা ভেঙে দেয়া সহ নানা হুমকি দিচ্ছে। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। অথচ আমরা ৬০ বছর ধরে সেখানে বসবাস করছি। পুলিশ আমাদের কোন মামলা, অভিযোগ কোনোটাই নিচ্ছে না। কেউ কোন বিচার করে দিচ্ছে না। আমরা আমাদের বাসায় যেতে চাই। নিরাপত্তা চাই পুলিশের কাছে। আমাদের মারধর করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। দ্রুতই যেন তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )