1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে স্থানীয় বিনিয়োগ উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

সৈয়দপুরে স্থানীয় বিনিয়োগ উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৬২ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে স্থানীয় বিনিয়োগ উন্নয়ন ও ওএসএস প্লাটফর্মে বিনিয়োগ সেবা অন্তর্ভুক্তকরণ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৬ মে) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) রংপুর বিভাগীয় কার্যালয় সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে ওই কর্মশালার আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) ড. খন্দকার আজিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) যুগ্ম সচিব আব্দুল মোতালেব সরকার, নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ।
আমন্ত্রিত অতিথি সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ¦ অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা মো. আব্দুল মুনতাকিম।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়।
নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিডার রংপুর বিভাগের পরিচালক সুনীল কুমার অধিকারী।
এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন যমুনা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সাবেক এমপি আলহাজ্ব মো. শওকত চৌধুরী, নোয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাজ কুমার পোদ্দার রাজু,শ্যামলী সিটি গ্রুপের প্রধান প্রশাসনিক কর্মকর্তা গৌতন হালদার, ইকু গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ইরফান আলম ইকু, ইউনিক প্লাইউড কোম্পানি লিমিটেড ও ইউনিক রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. ইমতিয়াজ, ক্ষুদ্র গার্মেন্টস পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান এম আর ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. মতিয়ার রহমান দুলু, বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের পরিচালক মো. এরশাদ হোসেন পাপ্পু, সৈয়দপুর বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম মিন্টু, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার শাহীন ও সৈয়দপুর প্রেস ক্লাবের আহ্বায়ক সহকারী অধ্যাপক শওকত হায়াত শাহ প্রমুখ।
বিডা রংপুর বিভাগের পরিচালক (উপ সচিব) মারুফুল আলমের উপস্থাপনায় কর্মশালায় সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর- ই- আলম সিদ্দিকী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সৈয়দপুরের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ক্ষুদ্র ও কুটির শিল্পের নারী উদ্যোক্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।
কর্মশালায় উৎপাদন খাত ও ব্যবসায় বিনিয়োগে করণীয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্যবসায়ীদের সহযোগিতা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )