1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের   শিক্ষার্থীদের সাথে ওসি’র মতবিনিময় | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের   শিক্ষার্থীদের সাথে ওসি’র মতবিনিময়

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩২৮ জন দেখেছেন
নীলফামারীর সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন শহরের সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (২৭ মে)  বেলা সোয়া একটা থেকে সোয়া দুইটা পর্যন্ত প্রায় ঘন্টাব্যাপী প্রতিষ্ঠানটির দশম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে ওই মতবিনিময় করেন তিনি।
 এ সময় তিনি শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ সৃষ্টি, দেশ প্রেমে উদ্ধুদ্ধকরন এবং সত্যিকারের একজন সৎ, নিষ্ঠাবান ভাল  ও যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে মনোযোগ সহকারে নিয়মিত প্রতিষ্ঠানে আসার ও লেখাপড়া উপদেশ দেন। সেই সঙ্গে সকল শিক্ষক-শিক্ষিকা, পিতা-মাতা ও বয়োজ্যেষ্ঠদের সব সময়  শ্রদ্ধা ও সম্মান করার পরামর্শ প্রদান করেন।
মতবিনিময়কালে তিনি বলেন, বর্তমানে বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। তিনি শিক্ষার্থীদের নিজেকে এ সব থেকে দূরে রাখা এবং তা প্রতিরোধে সব সময় বলিষ্ঠ ভূমিকা রাখার পরামর্শ দেন। তিনি বলেন, বর্তমান সময়ে এ সব ছাত্র সমাজ তথা যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। সমাজকেও নানাভাবে কুলষিত করছে ও অনেক পিছিয়ে দিচ্ছে। এ সব সমাজ থেকে দূর করতে পুলিশবাহিনী সব সময় সার্বিক সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে পাশে রয়েছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের এসে শুধুমাত্র পাঠ্যপুস্তকের বিদ্যা অর্জন নয়। সেই সঙ্গে সহশিক্ষা পাঠ্যক্রমেও অংশ গ্রহন করতে হবে। লেখাপড়ার সঙ্গে সঙ্গে নিয়মিত খেলাধূলা করলে শরীর সুস্থ ও সবল থাকে। এর ফলে  মন মানসিকতাও প্রফুল্ল ও ভাল থাকে।
বর্তমানে আধুনিক তথ্য প্রযুক্তি যুগে মোবাইল ফোন, ল্যাপটপ, ডেক্সটপ কম্পিউটার নিত্য ব্যবহার্য উপকরণে পরিণত হয়েছে। আমরা লেখাপড়া তথা জ্ঞানার্জনের প্রয়োজনে অবশ্যই এ সব উপকরণ সামগ্রী ব্যবহার করবো। কিন্তু এসব ব্যবহারের মাধ্যমে আমরা শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো সংগ্রহে নিবো। তবে আমরা যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ ফেসবুকে আসক্ত হয়ে না পড়ি।  আধুনিক তথ্য প্রযুক্তির কারণে গোটা পৃথিবী এখন আমাদের হাতের মুঠোও চলে এসেছে।
তাই আমরা এর যথার্থ  ও সঠিক ব্যবহারে সচেষ্ট থাকবো। কখনোই সেখান থেকে আমাদের ব্যক্তি জীবন তথা সমাজের জন্য ক্ষতিকর কোন কিছুতে হাত বাড়াবো না।
ওসির মতবিনিময় নিয়ে প্রতিষ্ঠানের দশম শ্রেণির এক শিক্ষার্থী তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ওসি মহোদয় আজ আমাদের শ্রেণি কক্ষে এসে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। এতে আমরা অনেক কিছু জানতে ও শিখতে পেরেছি। তিনি আমাদের লেখাপড়া শিখে অনেক বড় ও ভাল মানুষ হওয়ার উৎসাহ দিয়েছেন। ওনার কাছ থেকে আমরা ভাল উপদেশ ও কথা শুনেছি। এগুলো আমাদের ভবিষ্যৎ জীবন গঠনে অনেক সহায়ক হবে বলে আমি আশাবাদী।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন বলেন, এক সময় আমি শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলাম। শ্রেণি  কক্ষে শিক্ষার্থীদের পাঠদান করতে আমি  অনেক বেশি স্বাচ্ছন্দ্যেবোধ করি। আমাকে অনেক ভালও লাগে। কিন্তু বর্তমান পেশায় আসার পর সে সুযোগ আর হয়ে উঠে না। কিন্তু তারপরও মাঝে মধ্যে সময় সুযোগ পেলেই আকস্মিক কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানের  টুকে শ্রেণি কক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। বর্তমান সমাজে বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক প্রতিরোধসহ  বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের সচেতন ও দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করি। আমি জানি না প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা কিংবা শিক্ষার্থীরা আমার এ বিষয়টিকে কিভাবে গ্রহন করেন। তারপরও আমি পেশাগত ও সামাজিক দায়বদ্ধতা থেকে এটি করার চেষ্টা করছি। আগামীতে আমার এ ধরণের সচেতনতামূলক কার্জক্রম অব্যাহত রাখতে চাই। আশা করি এতে আমি সকলের সার্বিক সহযোগিতা পাবো।
এ সময় সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেচুর রহমান জুয়েল, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান, সহকারী শিক্ষক রেজা মাহমুদ ও সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )