1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে রোটারী ক্লাবের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে শাড়ি ও থ্রিপিস বিতরণ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

সৈয়দপুরে রোটারী ক্লাবের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে শাড়ি ও থ্রিপিস বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২৫৮ জন দেখেছেন

আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে রোটারী ক্লাব অব সৈয়দপুর এর উদ্যোগে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও থ্রিপিস বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে শহরের পৌরসভা সড়কে রোটারী চক্ষু হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিকভাবে ওই শাড়ি ও থ্রিপিস বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আব্দুল খালেক।
রোটারী ক্লাব অব সৈয়দপুর এর প্রেসিডেন্ট রোটারিয়ান কোহিনুর সিদ্দিকা’র সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন রোটারী ক্লাব অব সৈয়দপুর এর সেক্রেটারি রোটারিয়ান শাহ মো. আহসান হাবিব।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব সৈয়দপুর এর সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে রোটারিয়ান মমতাজ মিন্টু, রোটারিয়ান আজহার সরকার রানা, রোটারিয়ান মো. মোবাশে^র আলসম প্রিন্স, রোটারিয়ান মো. নুরুল হক শাহ্ জনি ও সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল খালেক সাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি সৈয়দপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আব্দুল খালেক পৌরসভার শতাধিক পরিচ্ছন্নতা কর্মীর হাতে ঈদ উপহারগুলো তুলে দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )