1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গাইবান্ধা শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

গাইবান্ধা শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

গাইবান্ধা অফিস
  • আপলোডের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৬৬ জন দেখেছেন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় পরিবেশবান্ধব বৃক্ষরোপন কর্মসূচি পালন  করা হয়েছে। আজ রোববার গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রদল উদ্যোগে কলেজ ক্যাম্পাসে পরিবেশবান্ধব একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে কলেজের মহিলা হোস্টেলের ভেতরে, বাইরে এবং আশেপাশে নিমগাছের চারা রোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা রিয়াদুল ইসলাম রাকিব, নাফি হাসানাত, শেখ রাহুল পারভেজ ইমরান, আনাস সাদ এবং মহিউদ্দিন আলম রাজ প্রমুখ।

বৃক্ষষরোপনের পূর্বে  নেতারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশপ্রেম, আত্মত্যাগ ও উন্নয়নের প্রতীক। তিনি শুধু রাজনৈতিক নেতৃত্ব নয়, পরিবেশ সুরক্ষার বিষয়েও ছিলেন অগ্রগামী। তাঁর সেই আদর্শকে বুকে ধারণ করেই গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রদল এই বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করে। তারা আরও বলেন, জিয়াউর রহমান আমাদের কাছে প্রেরণার নাম। তাঁর পরিবেশবান্ধব চিন্তার প্রতিফলন ঘটাতেই আমরা নিমগাছ রোপণ করেছি, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপকারে আসবে। নিমগাছ একটি ঔষধি গাছ, এটি শুধু অক্সিজেনই দেয় না, বরং প্রাকৃতিক রোগ প্রতিরোধেও কার্যকর।” ছাত্রনেতারা জানান, এই কার্যক্রম চলমান থাকবে এবং ছাত্রদল ভবিষ্যতেও গঠনমূলক ও জনকল্যাণমূলক কাজে নিজেদের সম্পৃক্ত রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )