1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সাদুল্লাপুরে আদালতের রায় উপেক্ষা করে জমি দখল ঘটনায় গ্রাম্য সালিস | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে আদালতের রায় উপেক্ষা করে জমি দখল ঘটনায় গ্রাম্য সালিস

সাদুল্লাপুর (গাইাবন্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৮২ জন দেখেছেন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া আদালতের রায়কে উপেক্ষা করে জমি দখলের ঘটনা ঘটেছে। এ ঘটনাটি নিষ্পত্তির জন্য স্থানীয়ভাবে সালিস-বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় সেই আদালতের রায়কে প্রাধান্য দিয়েই এই বৈঠক মুলতবি করা হয়েছে। মঙ্গলবার বিকালে ধাপেরহাটের পালানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা যায়, আদালতের নির্দেশে ২০১৭ সালের ২ মে গাইবান্ধা জজ আদালতের সহকারি নাজির আক্তারুল ইসলাম পালানপাড়া মৌজার জেএল নং ১২৭, সিএস খতিয়ান নং ১১৮, হাল দাগ নং ১৩৭, ২৩৮, ২৩৯ এই তিন দাগে মোট ২.৯০ একর জমি ঢাকঢোল পিটিয়ে বাদীপক্ষ এমদাদ গংকে বুঝিয়ে দিয়ে যায়।

এদিকে, চলতি বছরের ৩ জুন সেই জমি ২২টি পরিবার বিআরএস রেকর্ডমূলে প্রফুল্ল কুমার সরকার ও প্রভাস চন্দ্র সরকারের নিকট থেকে ক্রয় করা ৬৮.৭৫ শতাংশ জমি আদালতের রায়কে উপেক্ষা করে বিবাদীরা জোরপূর্বক দখল নিয়ে বিরোধ সৃষ্টি করে। সৃষ্ট এ বিরোধ সমাধানে মঙ্গলবার এই সালিস অনুষ্ঠিত হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উভয় পক্ষের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে আলোচনার একপর্যায়ে সিদ্ধান্ত হয় যে, উভয় পক্ষ আগামীতে সুবিধাজনক সময়ে বসে সমস্যার সমাধানে আবারও বৈঠক অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠিত সালিস বৈঠকের সভাপতি বলেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আদালতের রায় অনুসরণ করেই বিরোধ নিষ্পত্তি করা হবে। এতে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে। এ সময় উপস্থিত লোকজন আদালতের রায়কে সম্মান জানিয়ে শান্তিপূর্ণভাবে ওই বৈঠকের সমাপ্তি ঘটায়। স্থানীয়দের ধারণা, এতে করে দীর্ঘদিনের বিরোধের স্থায়ী সমাধান সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )