1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং থেকে ১২ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক গ্রেফতার | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

সৈয়দপুরে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং থেকে ১২ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক গ্রেফতার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২৪৯ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে গ্রাহক সেজে ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে প্রতারণার মাধ্যমে ১১ লাখ ৬২ হাজার ৪৩৭ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। আর এ ঘটনাটি ঘটে  গত মঙ্গলবার শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের দ্বিতীয় তলায় অবস্থিত সিয়াম এগ্রো এন্ড ফিড কর্ণারের প্রোপ্রাইটার মো. শওকত আলীর ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটে। এ ঘটনায় প্রতিষ্ঠানের স্বত্ত¡াধিকারী মো. শওকত আলী বাদী হয়ে থানায় একটি মামলা হয়েছে। মামলার আর্জিতে উল্লেখ করা হয়েছে, শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের দ্বিতীয় তলায় অবস্থিত সিয়াম এগ্রো এন্ড ফিড কর্ণার নামে ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে। প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটার মো. শওকত আলী। আর শহরের কয়া মিস্ত্রিপাড়া টেম্পু লেনের মৃত. কলিমুল্লাহ ছেলে মোহাম্মদ সাইফুল্লাহ্ ওরফে রায়হান (২৫)। সে আর আগে শওকত আলীর ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটে এসে বিভিন্ন হিসাব নম্বরে টাকা অনলাইন করতো। তারই সুবাদে ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটে প্রোপ্রাইটার শওকত আলীর সঙ্গে মোহাম্মদ সাইফুল্লাহ্ ওরফে রায়হান পরিচয় হয়। প্রতিদিনের মতো শওকত আলী ঘটনার দিন গত ১৭ জুন (মঙ্গলবার) সকাল ১০টার দিকে তাঁর ডাচ ব্যাংক এজেন্ট ব্যাংকিং আইটলেট মেসার্স সিয়াম এগ্রো এন্ড ফিড কর্ণারে এসে ব্যাংকিং কার্যক্রম করছিলেন। ওই দিন বেলা আনুমানিক সোয়া একটার দিকে মোহাম্মদ সাইফুল্লাহ্ ওরফে রায়হান অজ্ঞাতনামা ৩/৪ জন ব্যক্তিসহ একটি কাপড়ের ব্যাগ হাতে নিয়ে শওকত আলী প্রতিষ্ঠানে আসেন। এরপর তিনি (মোহাম্মদ সাইফুল্লাহ্ ওরফে রায়হান) তড়িঘড়ি করে ডাচ বাংলা ব্যাংকের চারটি হিসাব নম্বর দিয়ে পৃথক পৃথক অংকের টাকা জমা করতে বলেন। এ সময় তাকে ডাচ বাংলা ব্যাংকিং এজেন্ট আউটলেটের মালিক শওকত আরী তাঁর কাছে নগদ টাকা জমা করতে বলেন।  কিন্তু তারপরও প্রতারক রায়হান ব্যাগে টাকা রয়েছে রেব করে দিচ্ছে বলে জানিয়ে দ্রæত তার দেওয়া ব্যাংক হিসাব নম্বরে টাকা জমা করতে চাপ দেন। আর শওকত আলীও সরল বিশ^াসে সব কথা বিশ^াস করে তার দেওয়া চারটি হিসাব নম্বরে পর্যায়ক্রমে ১১ লাখ ৬২ হাজার ৪৩৭ টাকা জমা করে দেন। এরপর ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্ত¡াধিকারী শওকত আলী গ্রাহক সেজে আসা সাইফুল্লাহ রায়হানের কাছে হিসাব নম্বরে জমা করা টাকা চাইলে দিচ্ছি, দিবো বলে কাল ক্ষেপন করতে থাকেন।  আর এরই ফাঁকে সুযোগ বুঝে রায়হানের সঙ্গে আসা অজ্ঞাতনামা ৩/৪ ব্যক্তি কৌশলে  সেখান থেকে সটকে পড়েন।
এ অবস্থায় শওকত আলী ডাচ বাংলা ব্যাংকের স্থানীয় শাখায় কর্মরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রতারক মোহাম্মদ সাইফুল্লাহ ওরফে রায়হানকে আটক করে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রতারক রায়হানকে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্ত¡াধিকারী মো. শওকত আলী নিজে বাদী হয়ে প্রতারক মোহাম্মদ সাইফুল্লাহ ওরফে রায়হানকে প্রধান আসামী করে পলাতক অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। এ মামলার আসামী প্রতারক চক্রের সদস্য মোহাম্মদ সাইফুল্লাহ্ ওরফে রায়হানকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল বুধবার (১৮ জুন) তাকে নীলফামারী আদালতে  হাজির করে ঘটনার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। তবে বিজ্ঞ আদালত রিমান্ড নামঞ্জুর করেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  মো. ফইম উদ্দিন  ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটে প্রতারণায় ঘটনায় মামলার বিষয়টি নিশ্চিত করেন।  তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামী আদালতে ১৬৪ ধারায়  জবানবন্দী দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )