1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে আনসার মহাপরিচালক | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

নীলফামারীতে উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে আনসার মহাপরিচালক

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২২৭ জন দেখেছেন

নীলফামারীতে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।
বুধবার বিকেলে (২৫জুন) তিনি নীলফামারী জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে এসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মাজহারুল ইসলাম ভুঁইয়া।

 

পরে তিনি কমান্ড্যান্ট বাংলো ও অস্ত্রাগার নির্মাণ কাজ পরিদর্শন করেন। এছাড়াও শহরের বড় বাজার এলাকায় প্রশিক্ষণ কেন্দ্রের জায়গা পরিদর্শণ করেন তিনি।পরিদর্শন কালে বাহিনীর রংপুর রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস, রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম বিএএমএস ও নীলফামারী জেলা কমান্ড্যান্ট মাজহারুল ইসলাম ভূঁইয়া পিভিএম উপস্থিত ছিলেন। নীলফামারী জেলা কমান্ড্যান্ট মাজহারুল ইসলাম ভূঁইয়া পিভিএম জানান, আগামী জুলাই মাসে বাহিনীর বড় বাজারের জায়গায় প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )