
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আওয়ামী লীগের নেতা ও দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহেল রানাকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে তাকে বালিয়াডাঙ্গী চৌরাস্তা থেকে আটক করা হয়। বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
সোহেল রানা বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও উপজেলার লাহিড়ী ডিগ্রী কলেজের বাংলা প্রভাষক।
ওসি জানান, দুপুরে পুলিশ বালিয়াডাঙ্গী চৌরাস্তা বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।
Related