


‘বিশুদ্ধ আত্মা ও সুন্দর সমাজ’ এই শ্লোগান নিয়ে শনিবার বিভাগীয় লেখক পরিষদ রংপুর, গাইবান্ধা জেলা শাখার ত্রৈমাসিক সভা ও সাহিত্য পাঠের আসর গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোদাচ্ছেরুজ্জামান মিলুর সভাপতিত্বে এবং শাহনাজ আমীন মুন্নির সঞ্চালনায় শুরেতেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ট্র্যাজেডিতে নিহত এবং প্রয়াত সকল সাহিত্যিকের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানিয়ে দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজুল হিলালী বাবুর স্বাগত বক্তব্যের পর আনুষ্ঠানিকভাবে সভা ও সাহিত্য পাঠের আসর উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির আহমদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাহিত্যিক ও সাংবাদিক গোবিন্দলাল দাস, দৈনিক মাধুকর পত্রিকার সম্পাদক ও কলামিস্ট কে এম রেজাউল হক, লেখক ও সাহিত্যিক প্রফেসর সমীর কুমার সরকার, লেখক ও সাহিত্যিক সুলতান উদ্দিন আহমেদ, সাহিত্যিক রেজাউল-হক-মিতা, গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম রুবেল এবং বিভাগীয় লেখক পরিষদ রংপুর এর কেন্দ্রীয় কমিটের দপ্তর সম্পাদক ও নাট্যকার বাবলু সরকার।
সংগঠনের কার্যক্রম, গতিশীলতা ও ধারাবাহিকতা রক্ষায় নিয়মিত মিটিং করে সাহিত্য চর্চার ওপর গুরুত্বারোপ করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির আহমদ। তিনি এ রকম একটি সুন্দর আয়োজনের জন্য গাইবান্ধা কমিটিকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিভাগীয় লেখক পরিষদ গাইবান্ধা জেলা কমিটির অন্যান্যদের মধ্যে বক্তব্য রেখে কবিতা আবৃত্তি করেন সিনিয়র সহ-সভাপতি অ্যাড. কাসেম ইয়াসবীর, সহ-সভাপতি নাসরিন রেখা, আহসানুল হাবীব, শিল্পী রানী সরকার, শহীদুর রহমান সাঁইজী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নিয়াজ আক্তার ইয়াসমিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, শাহনাজ পারভীন শেলী, সিদ্দিকা ফেরদৌস তরু, মোছা. সাজেদা বেগম এবং প্রচার সম্পাদক নিশাদ পাভীন বর্ণা। বক্তারা সাহিত্য পাঠের আলোচনায় বলেন, সাহিত্য জীবনের সমস্ত কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত। সাহিত্য রাজনীতির কথাও বলে, সাহিত্যের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরা হয় কবিতায়, গল্পে ও উপন্যাসে। তাই সাহিত্য চর্চার গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করা হয়।
এদিকে অতিথি লেখক ও কবিদের মধ্যে আরো বক্তব্য রাখেন এবং কবিতা আবৃত্তি করেন লেখক জিয়াউল হক কামাল, কবি ও লেখক রনজিৎ সরকার, কবি খোন্দকার নিপন, পিটু রশিদ, মঞ্জুর হাবীব মঞ্জু, মোছা. এলিন ইসলাম, জায়েদা আনোয়ারী মিনু, সিদ্দিক আলম দয়াল, আফরোজা লুনা, অঞ্জলী রানী দেবী, অ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী, মামুনুর রশিদ মন্ডল। প্রায় ৭০ জনের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠেছিলো এই সভা ও সাহিত্য পাঠের আসর।