1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পঞ্চগড়ে “পাটনার কংগ্রেস” অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

পঞ্চগড়ে “পাটনার কংগ্রেস” অনুষ্ঠিত

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২২৬ জন দেখেছেন
পঞ্চগড় সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER Program)”-এর আওতায় রোববার, ২৭ জুলাই দুপুরে পঞ্চগড় সদর উপজেলা চত্বরের হল রুমে এক বর্ণাঢ্য পাটনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল মতিন, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পঞ্চগড়।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো কৃষি ও পুষ্টি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। শুধুমাত্র খাদ্য উৎপাদন নয়, বরং পুষ্টিমান নিশ্চিত করে একটি সুস্থ ও আত্মনির্ভরশীল জনগোষ্ঠী গড়ে তোলা জরুরি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “এই উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্যোক্তাদের উৎসাহিত করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সঞ্জয় দেবনাথ, সিনিয়র মনিটরিং অফিসার, PARTNER প্রোগ্রাম, দিনাজপুর অঞ্চল, মোহাম্মদ আসাদুন্নবী, উপজেলা কৃষি অফিসার, পঞ্চগড় সদর।
তাঁরা PARTNER প্রোগ্রামের কার্যক্রম ও লক্ষ্যসমূহ তুলে ধরেন এবং ভবিষ্যতে কীভাবে এ কার্যক্রম আরও সম্প্রসারিত হতে পারে, সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
এই কংগ্রেসে বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় উদ্যোক্তা, কৃষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনায় উঠে আসে খাদ্য নিরাপত্তা, পুষ্টি সচেতনতা, জলবায়ু সহনশীল কৃষি, ও নারী উদ্যোক্তা সৃষ্টির মতো গুরুত্বপূর্ণ বিষয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )