1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পঞ্চগড়ে নারী-শিশু সহ ৯ জনকে পুশইন করেছে বিএসএফ | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

পঞ্চগড়ে নারী-শিশু সহ ৯ জনকে পুশইন করেছে বিএসএফ

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৩৮ জন দেখেছেন
ভারতের শিলিগুড়ি থেকে আটক এক বাংলাদেশি তরুণীকে আনুষ্ঠানিকভাবে বাংলাবান্ধা স্থলবন্দর সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। একই সময়ে নারী ও শিশুসহ ৪ জনকে ও গভীর রাতে ৫ নারী সহ ৯ জনকে অবৈধ ভাবে পুশইন করে বিএসএফের সদস্যরা। বৃহস্পতিবার রাত সাড়ে টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্ত দিয়ে ও গভীর রাতে পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়েছে। বর্তমানে সকলকে বিজিবি আটক করে পুলিশের জিম্মায় দিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে তেঁতুলিয়ার বাংলাবান্ধা সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকের মাধ্যমে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পপি রায় নামের এক তরুণীকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পপি দীর্ঘ এক বছর শিলিগুড়িতে স্বামীর সঙ্গে বসবাস করে স্থানীয় একটি মন্দিরে কাজ করছিলেন। সম্প্রতি তাকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে শিলিগুড়ি পুলিশ। পরিচয় নিশ্চিতের পর তাকে ফেরত পাঠানো হয়।
তবে একই রাত সাড়ে ৮টার দিকে সীমান্তের মেইন পিলার ৭৩২ এর ৪ সাব পিলার এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়। পরে বাংলাদেশের ২ কিমি  অভ্যন্তরে আছমা নামে এক নারী মহিলা ও তার তিন শিশু সন্তানকে বিজিবির টহল দল কর্তৃক আটক করে।
আটককৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অবৈধভাবে  ৭/৮ মাস  যাবৎ ভারতের মুম্বাইয়ে বসবাস করছিল। সেখানে আছমার স্বামী সেলিম মোড়ল একজন ভারতীয় নাগরিক। মুম্বাই পুলিশ তাদের আটক করে বিমানে শিলিগুড়িতে পাঠায়, পরে বিএসএফ সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে। তারা যশোর জেলার বাসিন্দা। এদিকে, বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে ৫ নারীকে পুশইন করেছে বিএসএফ।
 নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের ঘাগড়া বিওপির সীমান্তের মেইন পিলার ৭৫৬ এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়। পরে  ২ কিমি বাংলাদেশের অভ্যন্তরে ডাংগিপুকুর বাজার নামক স্থানে পুশইন হওয়া ৫ জন নারীকে হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যান। পরবর্তীতে সংবাদ পেয়ে ঘাগড়া বিওপি কমান্ডার হাড়িভাসা ইউনিয়ন পরিষদে গেলে চেয়ারম্যান বিজিবির কাছে হস্তান্তর না করে পঞ্চগড় সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।
আটককৃতরা যশোর ও ময়মনসিংহ জেলার বাসিন্দা।
আটককৃতদের জিডিমূলে থানায় হস্তান্তর করা হয়েছে। পরে পরিচয় নিশ্চিত করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে কর্নেল মনিরুল ইসলাম বলেন, এক নারী সহ ৪ জনকে অবৈধভাবে পুশইন করেছে বিএসএফ। আমরা তাদের আটক করে থানায় হস্তান্তর করেছি। বিষয়টি পুলিশ দেখছে।পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, ৫ নারীকে আটকের পরে ইউপি চেয়ারম্যান আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিষয়ে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে। উল্লেখ্য, এর আগে গত তিন মাসে ১০ দফায় পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে নারী, পুরুষ, শিশু সহ ১৫৭ জনকে অবৈধভাবে পুশইন করে বাংলাদেশে পাঠায় বিএসএফ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )