1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

গঙ্গাচড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৩৮ জন দেখেছেন
স্বপ্ন-সাহস সাথে নিয়ে আগামীর পথে চলো, জ্ঞানের আলোয় গড়ব জগৎ উচ্চ কন্ঠে বলো। এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গঙ্গাচড়া উপজেলা শাখার আয়োজনে জিপিএ- ৫  প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে ।
  শনিবার ৯ আগষ্ট সকালে উপজেলা মাল্টিপারপাস হল রুমে গঙ্গাচড়া উপজেলা  ছাত্রশিবিরের সভাপতি সাহেব আলীর সভাপতিত্বে এবং জেলা ছাত্রশিবিরের সাংস্কৃতিক বিভাগের পরিচালক মারুফ বিল্লাহর সঞ্চালনায় ১৯১ জন জিপিএ – ৫ প্রাপ্ত   কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও ইসলামি  ছাত্র শিবির কেন্দ্র থেকে দেওয়া  প্যাকেজ  সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবির রংপুর জেলার শাখার সভাপতি ফিরোজ আফ্রিদি। এছাড়াও দিক নির্দেশনামূলক বক্তব্য  রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী রংপুর মহানগর শাখার সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত রংপুর-১আসনের  সংসদ সদস্য পদপ্রার্থী রায়হান সিরাজী,।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ছাত্রশিবির হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি রেজওয়ানুল হক, উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান, জামায়াতে ইসলামী পরশুরাম থানা আমির অ্যাডভোকেট মাহবুব আলম, ছাত্র শিবিরের রংপুর জেলা সেক্রেটারি হামিদুর রহমান, ছাত্রশিবির রংপুর জেলার দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, অর্থ সম্পাদক হানিফুর রহমান স্বাধীন, মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আকাইদ আহসান, প্রকাশনা বিষয়ক সম্পাদক আহমেদ ফয়সাল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল রাফি প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )