


নীলফামারী জেলা বিএনপি’র আহবায়ক কমিটির উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট আনিছুল আরেফিন চৌধুরী আর নেই।শুক্রবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় রংপুরের একটি বেসরকারী হাসপাতালে মারা যান তিনি। (ইন্না লিল্লাহে…রাজেউন)।প্রয়াত আনিছুল আরেফিন চৌধুরীর ভাতিজা মাহামুদ আরেফিন চৌধুরী জানান, শুক্রবার জুম্মার নামাজের পর নীলফামারী কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে তার প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
বাদ আসর গ্রামের বাড়ি কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের নিতাই গ্রামে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয় তার।
বর্ষিয়ান এই রাজনীতিবীদের মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নীলফামারী-০১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, শিল্প উন্নয়ন প্রতিষ্ঠান নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন, জেলা বিএনপি’র আহবায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, জেলা জজ আদালতের সরকারী কৌঁশুলী এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম প্রমুখ।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা প্রধান বাচ্চু বলেন, আমরা একজন অভিভাবককে হারালাম। তিনি বহুগুণের অধিকারী ছিলেন। শুধু রাজনৈতিক ব্যক্তি হিসেবে নয় সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রেও তার অবদান ছিলো।