1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

নীলফামারীতে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২৩৩ জন দেখেছেন
নীলফামারী শ্রী শ্রী জন্মাষ্টমী-২০২৫ উপলক্ষে নীলফামারীতে শোভাযাত্রা হয়েছে আনন্দময়ী কালিমাতা মন্দির ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রণ্টের উদ্যোগে।
শনিবার দুপুরে (১৬আগস্ট) শহরের কালিমাতা মন্দির থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় কালিমাতা মন্দির প্রাঙ্গণে।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহবায়ক সোহেল পারভেজ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রণ্টের জেলা আহবায়ক প্রবীর গুহ রিন্টু ও কালিমাতা মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তাপস সাহা এতে বক্তব্য দেন। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে কালিমাতা মন্দিরে ফিরে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )