1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কিশোরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

কিশোরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭২ জন দেখেছেন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এসএসসি/সমমান পরীক্ষা এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, কিশোরগঞ্জ, সহযোগিতায় ছিল কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। তিনি বলেন, তোমরাই আগামী দিনের সম্ভাবনা। শুধু ভালো ফল নয়, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীলতা অর্জনের মধ্য দিয়েই দেশকে এগিয়ে নিতে হবে। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিতম সাহা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এখন থেকেই জীবনের লক্ষ্য স্থির করতে হবে। কেবল রেজাল্ট নয়, একজন আদর্শ ও আলোকিত মানুষ হওয়াই শিক্ষার মূল উদ্দেশ্য। তিনি অহংকার পরিহার, প্রযুক্তির সঠিক ব্যবহার, মাদক ও বাল্যবিবাহ থেকে দূরে থাকার পাশাপাশি ল্যাঙ্গুয়েজ ক্লাবের মাধ্যমে দক্ষতা অর্জনের আহ্বান জানান।

অভিভাবক ও শিক্ষকরা বলেন, এ ধরণের আয়োজন শিক্ষার্থীদের নতুন উদ্যমে পড়াশোনায় অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানের শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পরিবেশবান্ধব একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )