1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গোবিন্দগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার  | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার 

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১২ জন দেখেছেন
মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের বকচর কালিতলা নামক স্থান থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। সোমবার ভোরে তার লাশ উদ্ধার করা হয়। যুবকের আনুমানিক বয়স ২৪/২৫ বছর এবং মুসলিম। সড়ক দুর্ঘটনায় লাশটি ক্ষতবিক্ষত হওয়ায় তাকে সঠিক ভাবে চেনাও যাচ্ছে না।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, ভোরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মহাসড়কের রংপুর লেন থেকে তার লাশ উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )