1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কিশোরগঞ্জে বাঁশঝাড় হতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

কিশোরগঞ্জে বাঁশঝাড় হতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ জন দেখেছেন
মৃত্যু
নীলফামারীর কিশোরগঞ্জে একটি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের ভেলারপাড়া গ্রামের জলঢাকা-পাগলাপীর মহাসড়কের পার্শ্ববর্তী একটি বাশঝাড় হতে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশের বয়স আনুমানিক ৫৫ বছর বলে ধারনা করছে পুলিশ।
থানা পুলিশ জানায়, সোমবার দুপুরে ভেলারপাড়া গ্রামের এক মহিলা ঘাস কাটতে গেলে লাশের পা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।  খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখনো লাশের পরিচয় সনাক্ত হয়নি। লাশটি মুসলিম, তার পড়নে ছিল হাফশার্ট ও লুঙ্গি।
লুঙ্গিতে বাধানো অবস্থায় ৪৯ হাজার ৭৫০ টাকা পুলিশ জব্দ করে। ময়না তদন্তের জন্য লাশটি জেলার মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, মৃত্যুর কারণ ও পরিচয় সনাক্তে অনুসন্ধান চলছে। থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )