


রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর অকালমৃত্যুতে মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাব। গতকাল বুধবা এক শোকবার্তায় গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল আলিম প্রামাণিক ও সদস্য সচিব কমল কান্ত রায় বলেন, মরহুম আনিছুর রহমান লাকু ছিলেন একজন সৎ, সাহসী, দায়িত্বশীল ও নীতিবান রাজনৈতিক ব্যক্তিত্ব।
তিনি তাঁর রাজনৈতিক জীবনে মানবকল্যাণ ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে গেছেন।নেতৃবৃন্দ আরও বলেন, রংপুরের রাজনীতিতে তিনি ছিলেন একজন সংগঠক ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক। রাষ্ট্রের ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আজীবন আপোশহীন ছিলেন তিনি। দীর্ঘদিন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অংশ হিসেবে তিনি একাধিকবার কারাবরণ করেছেন।
শোকবার্তায় বলা হয়, কর্মীবান্ধব এই রাজনৈতিক নেতা প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় দশ বছর কারাবরণসহ শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হলেও, তিনি তাঁর আদর্শ থেকে বিচ্যুত হননি। গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।