1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ক্যাটরিনা-ভিকির ঘরে ছেলে নাকি মেয়ে, ভবিষ্যদ্বাণী করলেন জ্যোতিষী | দৈনিক সকালের বাণী
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

ক্যাটরিনা-ভিকির ঘরে ছেলে নাকি মেয়ে, ভবিষ্যদ্বাণী করলেন জ্যোতিষী

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৫৫ জন দেখেছেন

গত সেপ্টেম্বর মাসের শেষ দিকে মা হওয়ার খবর জানিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ২৩ সেপ্টেম্বর মা হওয়ার গুঞ্জনে সিলমোহর মারেন বলি তারকা। নিজের অন্তঃসত্ত্বার ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘আমাদের জীবনের সব থেকে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি। এত ভালোবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।’

যদিও তাঁদের সন্তান কবে আসবে সেই তারিখ জানাননি ভিকি-ক্যাটরিনা। একাধিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, চলতি বছর-ই ক্যাটের কোলে আসবে নতুন অতিথি। আগামী অক্টোবর কিংবা নভেম্বরে সন্তান জন্ম দিতে পারেন নায়িকা। তবে এ প্রসঙ্গে বরাবরের মতো এবারও মুখে তালা ভিক্যাটের।

এরমধ্যেই এক জ্যোতিষী জানিয়েছেন তারকা জুটির প্রথম সন্তান কি হবে। জ্যোতিষী অনিরুদ্ধ কুমার মিশ্র ভবিষ্যদ্বাণী করেছেন ভিকি এবং ক্যাটরিনা ঘর আলো করে আসবে কন্যা সন্তান। সোশ্যাল মিডিয়ায় এই জ্যোতিষী লিখেছেন, ‘ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের প্রথম সন্তান একটি কন্যা হবে।’

viki

জ্যোতিষী তাঁর টুইটার হ্যান্ডেলে একটি টুইট পিন করেছেন যেখানে তিনি তার ভবিষ্যদ্বাণীর স্ক্রিনশট শেয়ার করেছেন। জ্যোতিষীর পোস্টের দেখা যায় একটি ছবিতে অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির মেয়ে এবং সাইফ আলি খান এবং কারিনা কাপুর খানের দ্বিতীয় ছেলে জেহের ভবিষ্যদ্বাণী রয়েছে। ক্যাটরিনাকে সবশেষ দেখা গেছে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায়। শ্রীরাম রাঘবনের পরিচালনায় এতে আরও অভিনয় করেন বিজয় সেতুপতি প্রমুখ। অন্যদিকে ভিকিকে শেষ দেখা গেছে ‘ছাভা’ সিনেমায়। এতে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন রাশমিকা মান্দানা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )