1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কিশোরগঞ্জে চারালকাটা নদীতে অবৈধ বালু উত্তোলনে আটক ২ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

কিশোরগঞ্জে চারালকাটা নদীতে অবৈধ বালু উত্তোলনে আটক ২

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ জন দেখেছেন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২ জনকে হাতে-নাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার ভোর ৬টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাড়ি মধুপুর ফুলবাড়ি গুচ্ছগ্রাম সংলগ্ন চারালকাটা নদী ও তৎসংলগ্ন সরকারি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২ জনকে হাতে-নাতে আটক করে উপজেলা প্রশাসন।

 

এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(খ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত আসামিদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। দণ্ডিতরা হলেন- কিশোরগঞ্জ নিতাই ইউনিয়নের শাহপাড়া গ্রামের আজাদুল ইসলামের ছেলে মো. শাহাদাৎ হোসেন(২৪) ও একই ইউনিয়নের চানসাপাড়া গ্রামের বাসিন্দা কালা মামুদের ছেলে মো. লিয়াদ হোসেন (২১) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি নদী ও জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )