1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পত্রিকা বিক্রেতার মেয়ের জিপিএ-৫ লাভ | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

পত্রিকা বিক্রেতার মেয়ের জিপিএ-৫ লাভ

হারাগাছ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৫০ জন দেখেছেন
Oplus_131104

রংপুর মহানগরীর হারাগাছ মেট্রোপলিটন থানার ৯নং ওয়ার্ডস্থ কাছনা সোনালি পাড়ার বাসিন্দা মো. নাজিম উদ্দিন (পত্রিকা বিক্রেতা) ও মোছা. রোখসানা বেগমের মেয়ে ফাতেমা আকতার নুপুর বেগম রোকেয়া কলেজ হতে এইচএসসি পরিক্ষায় অংশ গ্রহণ করে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পাওয়ায় তার পরিবার ও পত্রিকা বিক্রেতাদের পক্ষ থেকে সাধুবাদ ও শুভেচ্ছা জানানো হয়েছে।

বাবা নাজিম উদ্দিন বলেন, আমার মেয়েটি মেধাবী। নিজের চেষ্টায় এইচএসসি পরিক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে। সহযোগিতা পেলে সামনে ভালো কিছু করতে পারবে। সকলে তার জন্য দোয়া করবেন। পত্রিকা বিক্রেতাদের পক্ষ থেকে তার উত্তরোত্তর সফলতা কামনা করেন। ভবিষ্যৎ প্রসঙ্গে জানতে চাইলে ফাতেমা আকতার নুপুর বলেন, আমি মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছি। সবার কাছে দোয়া চাই , আমি শিক্ষক হতে চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )