1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সাদুল্লাপুরে বৃদ্ধাকে ধর্ষণ ঘটনায় আসামি গ্রেফতার | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে বৃদ্ধাকে ধর্ষণ ঘটনায় আসামি গ্রেফতার

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৫৭ জন দেখেছেন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৬৮ বছর বয়সের এক বৃদ্ধা ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনার মামলার আসামি আইয়ব আলী (৪০) কে হ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব ও বিদ্রোহ কুমার কুন্ডু। গ্রেফতার আসামি আইয়ুব আলী সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর গ্রামের আকবর আলী ও আছিয়া খাতুন দম্পতির ছেলে।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গত ১৯ অক্টোবর সকাল ১০ টার দিকে আলীনগর গ্রামের বৃদ্ধা নারী তার বাড়ির উত্তরে রাশিদুল ইসলামে হলুদের জমিতে ছাগল চড়াতে যায়। কিছুক্ষণ পর দুপুরের দিকে আসামি আইয়ুব আলী ওই বৃদ্ধাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় বৃদ্ধার ছেলে বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করেন। তখন থেকে ধর্ষক আইয়ুব আলী আত্মগোপন যান। এ আসামিকে গ্রেফতার অভিযান অব্যাহত রাখার একপর্যায়ে রোববার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা মহানগরের মোহাম্মদপুর থানাধীন ইত্যাদির মোড় নামক এলাকা থেকে আইয়ুব আলীকে গ্রেফতার করা হয়েছে।

গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব পিপিএম বলেন, অত্যন্ত গুরুত্ব সহকারে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়। ইতোমধ্যে ধর্ষণের শিকার বৃদ্ধার ডাক্তারি পরীক্ষাসহ আনুষঙ্গিক কার্যাদি সম্পন্ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )