1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কিশোরগঞ্জে নেশা জাতীয় ট্যাবলেটসহ এক নারী আটক | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে নেশা জাতীয় ট্যাবলেটসহ এক নারী আটক

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ জন দেখেছেন
নীলফামারীর কিশোরগঞ্জে নেশা জাতীয় ৮৮ পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেটসহ নুরি মালা (৪৪) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
 বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে নিতাই ইউনিয়নের পড়াটারি গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার হাফিজুর রহমানের স্ত্রী।
ডিএনসি সূত্রে জানা যায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে নুরি মালার মুদি দোকানে অভিযান চালানো হয়। এসময়ে তার দোকানের ক্যাশ বাক্সে (টাকা রাখার জায়গা) ৮৮ পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে নুরি মালাকে আটক করা হয়।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আশরাফুল ইসলাম বলেন, গতকাল রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে এক নারীকে ট্যাপেন্ডাটল ট্যাবলেটসহ আটক করা হয়েছে । তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।এঘটনায় তার স্বামীকেও আসামী করা হয়েছে৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )