1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিজয় দিবস উপলক্ষ্যে পীরগঞ্জে প্রস্তুতিমূলক সভা | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

বিজয় দিবস উপলক্ষ্যে পীরগঞ্জে প্রস্তুতিমূলক সভা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৯৫ জন দেখেছেন

রংপুরের পীরগঞ্জে বৃহস্পতিবার দুপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পীরগঞ্জ সেনাক্যাম্প কমান্ডারসহ বক্তব্য পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী পলাশ, সহসভাপতি মোস্তাফিজার রহমান, উপজেলা জামায়াতের আমির ইদ্রিস আলী, শিক্ষক রফিকুল ইসলাম, এনসিপি নেতা মাসুম বিল্লাহ, ফায়ার সার্ভিস ইনচার্জ রতন শর্মা, ও সাংবাদিক বখতিয়ার রহমান প্রমুখ।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন উপস্থিত বিভিন্ন ব্যক্তির মতামত গ্রহণ সাপেক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন এবং তা পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এর আগে একই স্থানে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

উল্লিখিত সভায় উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক প্রতিনিধি ও গণমাধ্যম প্রতিনিধি উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )