1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে সাংবাদিক আবদুল কাদির আর নেই | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

পার্বতীপুরে সাংবাদিক আবদুল কাদির আর নেই

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ জন দেখেছেন

দিনাজপুরের পার্বতীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের পার্বতীপুর প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক আবদুল কাদির ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি …………. রাজিঊন) মৃত্যুকালে তাঁর বয়স হয়ে ছিলো ৭৫ বছর। শনিবার সকাল ৭ টায় তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে মাথা ঘুরে রাস্তায় পড়ে যান। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কুড়িগ্রাম জেলার চররাজিবপুর উপজেলার কোদালকাঠিচর ইউনিয়নে সে জন্মগ্রহণ করেন। তিনি পার্বতীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড ধুপিপাড়া মহল্লায় স্থায়ীভাবে বসবাস করতেন। মৃত্যুকালে ৪ পুত্র, ২ কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আবদুল কাদির দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার বন্ধ হয়ে যাওয়া ব্রাদার্স লাইব্রেরী ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্বতীপুর শাখার প্রতিনিধি ছিলেন।

তাঁর মৃত্যুতে পার্বতীপুর প্রেসকাবের সদস্যবৃন্দ ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। গতকালই বাদ আছর শহীদ ময়দানে জানাজা শেষে কালিবাড়ী আব্বাসপাড়া কবরস্থানে দাফন করা হয়। সর্বশেষ তিনি দৈনিক কালের কণ্ঠের পার্বতীপুর প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )