1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
শুভ-ঐশীর নূরের ঝলকে উঠে এলো রোম্যান্স | দৈনিক সকালের বাণী
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

শুভ-ঐশীর নূরের ঝলকে উঠে এলো রোম্যান্স

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৫২ জন দেখেছেন

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তি পেতে চলেছে আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘নূর’। পরিচালক রায়হান রাফী নির্মিত এই প্রেমের গল্পটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিবর্তে সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে আসছে। বায়োস্কোপ প্লাসে দেখা যাবে সিনেমাটি।

এদিকে শনিবার মুক্তি পেয়েছে সিনেমাটির অফিসিয়াল টিজার, যা প্রকাশের সাথে সাথেই ভক্তদের আগ্রহ বাড়িয়েছে। মাত্র ৪২ সেকেন্ডের টিজারটিতে প্রেম-বিরহ দুইয়েরই আভাস পাওয়া যায়। টিজারের শুরুতেই দেখা যায়, কেন্দ্রীয় চরিত্র শুভ তার প্রেমিকা ঐশীকে হারিয়ে পাগলপ্রায়। অন্ধকারে বিধ্বস্ত ও দিশেহারা শুভর কিছু দৃশ্যের পরই ফ্ল্যাশব্যাকে আসে তাদের গভীর ভালোবাসার রোম্যান্টিক মুহূর্তগুলো।

‘মিশন এক্সট্রিম’ এবং ‘মিশন এক্সট্রিম ২’, ‘ব্ল্যাক ওয়ার’-এর মতো অ্যাকশন ঘরানার সফল সিনেমার পর শুভ ও ঐশী জুটির এটি তৃতীয় সিনেমা। তিন বছর আগে সিনেমাটির নির্মাণ কাজ শেষ হলেও মুক্তির জন্য অপেক্ষা করতে হচ্ছিল।

পরিচালক রায়হান রাফীর নির্মাণে ‘নূর’ দর্শকদের কাছে এক ভিন্ন মেজাজের প্রেম ও বিচ্ছেদের গল্প তুলে ধরবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )