1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

পীরগঞ্জের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ জন দেখেছেন

রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, চুরি, মাদক, বাল্য বিবাহ ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রামনাথপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ্ জালাল। স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ, গ্রাম পুলিশ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সাংবাদিকসহ শতাধিক মানুষ সভায় অংশ নেন।

 

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে এলাকায় কয়েকটি চুরি, কিশোরদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, মাদক সংক্রান্ত কর্মকাণ্ডসহ বিভিন্ন সামাজিক সমস্যার অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব সমস্যা সমাধানে পুলিশ, জনপ্রতিনিধি ও জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

http://পাঠক শিকড় বালিকা উচ্চ বিদ্যালয়: মন্ত্রণালয়ের পরিপত্র অমান্য করে ব্যাকডেটে ম্যানেজিং কমিটি গঠনের চেষ্টা

ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জানান, আগামী দিনগুলোতেও নিয়মিতভাবে সচেতনতামূলক সভা আয়োজন করা হবে। পাশাপাশি গ্রামভিত্তিক নজরদারি কমিটি সক্রিয় রাখা ও রাত্রীকালীন টহল জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভার শেষে উপস্থিত জনগণ আইন-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )