1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের অবসরপ্রাপ্ত চেয়ারম্যানের ইন্তেকাল  | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের অবসরপ্রাপ্ত চেয়ারম্যানের ইন্তেকাল 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৬০ জন দেখেছেন
বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের অবসরপ্রাপ্ত চেয়্যারমান ও  সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের  এলামনাই এসোসিয়েশনের সভাপতি  সৈয়দপুরের কৃতি সন্তান  প্রকৌশলী  ড. মো. মঞ্জুরুল হক (হক সাহেব)  ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার  ২ ডিসেম্নর বেলা দুই টার  দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী,  এক কন্যা, এক পুত্র, অসংখ্যক আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী  রেখে গেছেন।
তাঁর নামাজে জানাজা বুধবার বেলা ১১ টায় নীলফামারীর সৈয়দপুর শহরের  নিয়ামতপুর মুন্সিপাড়া পূরাতন জামে মসজিদ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে মরহুমকে শহরের  হাতিখানা কবরস্থানে দাফন  সম্পন্ন করা  হবে।
উল্লেখ্য, মরহুম প্রকৌশলী  ড. মঞ্জুরুল হক ছিলেন মরহুম মৌলভী বশির মোহাম্মদ ওরফে মৌলভী মহির উদ্দিনের কনিষ্ঠ পুত্র, মরহুম আব্দুল কাদির মাস্টার,  মরহুম ইঞ্জিনিয়ার আব্দু হামিদ, মরহুম আব্দুর রশিদ মাস্টার, মরহুম লুৎফর রহমানের সবচেয়ে ছোট ভাই ও চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা:  রেজাউল আলম  রেজার চাচা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )