1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কালীগঞ্জে খুদে বিজ্ঞানীদের সম্মাননা ও সভা | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

কালীগঞ্জে খুদে বিজ্ঞানীদের সম্মাননা ও সভা

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ জন দেখেছেন

লালমনিরহাটের কালীগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে বিজ্ঞানসেবী সংস্থা ‘প্রফিট ফাউন্ডেশন’-এর আয়োজনে সংস্থার স্থানীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফিট ফাউন্ডেশনের পরিচালক মো. নুরুজ্জামান আহমেদ। “বিজ্ঞান হোক আমাদের চালিকাশক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ স্থানীয় বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. তাহেরুল ইসলাম, দলগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মো. নুরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভিএফএ মো. মেহেদী হাসান, সংস্থার চেয়ারম্যান মোছা. মোতাহারা বেগম এবং প্রোগ্রাম অফিসার মো. শাহিনুর ইসলাম।

জাতীয় পর্যায়ে প্রফিট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জানান, দীর্ঘদিন ধরে সংস্থাটি বৈজ্ঞানিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও নানা ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন। আলোচনা সভা শেষে খুদে বিজ্ঞানীদের মধ্য থেকে নির্বাচিত কয়েকজন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )