1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সাদুল্লাপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৭ জন দেখেছেন

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাইবান্ধার সাদুল্লাপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে সাদুল্লাপুর নুরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় এ অনুষ্ঠানের আয়োজন করে ৯০ দশকের জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দ।

এসময় বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আ স ম সাজ্জাদ হোসেন পল্টন, শাহ আলম মিয়া, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজু, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা- জাসাসের সভাপতি মাছুদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, যুবদল নেতা মুছা মিয়াসহ অনেকে।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদল নেতা বখতিয়ার আবরার সৌমিক। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া পাঠ করেন হাফেজ মো. মিজানুর রহমান।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )