1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কিশোরগঞ্জে স্বতন্ত্র প্রার্থী হীরার মতবিনিময় | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

কিশোরগঞ্জে স্বতন্ত্র প্রার্থী হীরার মতবিনিময়

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ জন দেখেছেন

আগামী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১৫ (সৈয়দপুর – কিশোরগঞ্জ) – ০৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জোবায়দুর রহমান হীরা কিশোরগঞ্জের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় করেন।

রবিবার স্থানীয় হোটেলে মতবিনিময় কালে সাংবাদিকদের তিনি বলেন অতীতে অনেক দলের এমপি প্রার্থী কে ভোট দিয়ে এমপি হিসেবে নির্বাচিত করা হয়েছে কিন্তু তারা ভোট নিয়ে এমপি নির্বাচিত হওয়ার পর তাদের নিজের ভাগ্য পরিবর্তনের নেশায় পড়ে আমাদের সকল ধরনের উন্নয়নের কথা ভুলে যান।

স্বাস্থ্য শিক্ষা যোগাযোগ কোনো দিকে নজর না দিয়ে ভবিষ্যতে চৌদ্দ পুরুষের চিন্তা করে নিজেকে গুটিয়ে নেয় যার কারণে আমাদের সৈয়দপুর কিশোরগঞ্জের উন্নয়ন ব্যাহত হয়। আপনাদের সহযোগিতায় আমি আগামী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিশোরগঞ্জের সন্তান হিসেবে ভোটে অংশগ্রহণ করব।

তিনি তার পারিবারিক পরিচয় দিয়ে বলেন আমাকে এবারে ভোট দিয়ে অবহেলিত কিশোরগঞ্জ সৈয়দপুরের স্বাস্থ্য শিক্ষা যোগাযোগ কৃষি সহ শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )