1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সারা দেশে বিএনপির বিক্ষোভ আজ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

সারা দেশে বিএনপির বিক্ষোভ আজ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৯ জন দেখেছেন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে শনিবার (১৩ ডিসেম্বর) সারা দেশে বিক্ষোভ মিছিল করবে বিএনপি।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রাক্কালে বিএনপি নেতাকর্মীদের ওপর গুপ্ত হামলা বাড়ছে। শুক্রবার দুপুরে ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করা হয়। তিনি বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

রিজভী বলেন, একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন ও শান্তিপূর্ণ পরিবেশ নস্যাৎ করার জন্য নীলনকশা অনুযায়ী হামলা চলছে। ওসমান হাদির ওপর হামলা তারই অংশ। এর আগেও দেড় মাস আগে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহকে গুলি করে আহত করা হয়েছিল।

বিএনপির এই নেতা আরও বলেন, দেশের বিভিন্ন জায়গায় বিএনপি ও বিরোধী নেতাদের ওপর দুষ্কৃতিকারীদের হামলা বাড়ছে। এসব হামলার সঙ্গে কারা জড়িত, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই বিএনপি সারাদেশে বিক্ষোভ করবে।

রিজভী ঘোষণা করেন, ১৩ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে বিএনপি এবং এর অঙ্গসংগঠন বিক্ষোভ মিছিল করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )