1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

সৈয়দপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৬ জন দেখেছেন
সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুরেও গতকাল মঙ্গলবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উদ্যাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে।
সকাল নয়টায় সৈয়দপুর মিনি স্টেডিয়ামে বেলুন – ফেস্টুন ও কবুতর উড়িয়ে মহান বিজয় দিবসের কর্মসূচির শুভ সূচনা করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতিহা তাকমিলা। এর আগে সেখানে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এ সময় সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহদি ইমাম, থানার অফিসার ইনচার্জ (ওসি)  মো.  রেজাউল করিম রেজা, ক্রীড়া সংস্থার সদস্য আহসান উদ্দিন বাদল, মোক্তার সিদ্দিকী, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু, হায়াৎ আলী জাফরীসহ  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক -শিক্ষিকারা  উপস্থিত ছিলেন।
বিজয় দিবসের অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনায়  ছিলেন সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন, আল-ফারুক একাডেমির সহকারী শিক্ষক মামুনুর রহমান, রহমতউল্লাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফি চৌধুরী জলি ও ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক শারমিন আক্তার।
পরে বীরমুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, স্কাউটস, রোভার স্কাউট, গার্লস গাইড এবং শিশু কিশোর সংগঠন কর্তৃক বর্ণাঢ্য মার্চপাস্ট ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে। মার্চপাস্টে অভিবাদন গ্রহন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতিহা তাকমিলা।
পরে কুচকাওয়াজ ও ডিসপ্লে ­ প্রদর্শনীতে অংশগ্রহনকারী বিজয়ী প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ, মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা, খেলাধূলা, শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। এছাড়াও দিবসটিতে সকল সরকারি আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান ভবন শীর্ষে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জা করা হয়।
এর আগে প্রত্যূষে বিজয় দিবসের প্রথম  প্রহরে শহিদ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়েছে। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল মহান মুক্তিযুদ্ধের শহিদদের স্মরণে শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, বীরমুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, সিনেমা হলে বিনা টিকিটে ছাত্র ছাত্রীদের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সরবরাহকৃত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র  প্রদর্শনী, হাতপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ প্রভৃতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )