1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
২০ ফেব্রুয়ারি শুরু হবে বইমেলা, শেষ হবে ১৫ মার্চ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

২০ ফেব্রুয়ারি শুরু হবে বইমেলা, শেষ হবে ১৫ মার্চ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০৩ জন দেখেছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সময়সূচি নিয়ে জটিলতার পর অবশেষে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী বছর বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি এবং চলবে ১৫ মার্চ পর্যন্ত।

বুধবার (১৭ ডিসেম্বর) এক জরুরি সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানায় বাংলা একাডেমি। বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সর্বসম্মতিক্রমে বইমেলার উদ্বোধনের জন্য আগামী বছরের ২০ ফেব্রুয়ারি সময় নির্ধারণ করা হয়। সেদিন সকাল ১১টা মেলার উদ্বোধন করা হবে।

সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বাংলা একাডেমির পরিচালকরা, প্রকাশক প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।

বাংলা একাডেমি জানায়, ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী অমর একুশে বইমেলা ২০২৬ চলবে ১৫ মার্চ পর্যন্ত। উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )