1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে তিনটি ইটভাটায় জরিমানা | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

নীলফামারীতে তিনটি ইটভাটায় জরিমানা

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৭০ জন দেখেছেন

নীলফামারীর তিনটি ইটভাটা থেকে ৩লাখ ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। বৃহস্পতিবার দুপুরে সদরের কুন্দপুকুর ইউনিয়নে অবস্থিত দিনা ব্রিকস, সেলিম ব্রিকস ও রাবেয়া ব্রিকসয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে।

অভিযানে অনুমতি ছাড়া ইটভাটায় মাটি সংগ্রহ করে ব্যবহার করায় দিনা ও সেলিম ব্রিকসয়ের কিলন স্কেভেটর দিয়ে ভেঙ্গে দেয়া হয় এবং কাঁচা ইট ধ্বংস করে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলাম এবং প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, আইন লংঘন করায় দিনা ব্রিকস থেকে ১লাখ, সেলিম ব্রিকস থেকে ২লাখ ও রাবেয়া ব্রিকস থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )