1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে হতদরিদ্রদের মাঝে  কম্বল বিতরণ | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

সৈয়দপুরে হতদরিদ্রদের মাঝে  কম্বল বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ জন দেখেছেন

রোটারী ক্লাব অব ঢাকা রয়েল এর কমিউনিটি সার্ভিস প্রজেক্টের আওতায় নীলফামারীর সৈয়দপুরে এক শতজন হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে শহরে নিচু কলোনী আমদা ইনস্টিটিউট অব প্রফেশনালের নিজস্ব কার্যালয়ের শীতবস্ত্র বিতরণ  অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমদা ইনস্টিটিউট অব প্রফেশনাল এর চেয়ারম্যান ও বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন এর ভাইস চেয়ারম্যান  আফজাল  হোসেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমদা ইনস্টিটিউট অব প্রফেশনালের অধ্যক্ষ মো. জাহিদুল হক।
আমদা রিসার্চ ফাউন্ডেশন এর চেয়ারম্যান মো. আকবর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাইওয়ান চেম্বার অব কর্মাস কর্তৃক প্রদত্ত ওই কম্বল বিতরণ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন আমদা ইন্সটিউট অব প্রফেশনাল এর সদস্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )