1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে বাউস্টে অগ্নিকান্ড বিষয়ক মহড়া   | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

সৈয়দপুরে বাউস্টে অগ্নিকান্ড বিষয়ক মহড়া  

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২১২ জন দেখেছেন
নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বাউস্ট) অগ্নিকান্ড ও দুর্যোগকালীন বিষয়ক সচেতনতা ও নিরাপত্তামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বেলা দেড়টায় সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওই মহড়ান আয়োজন করা হয়।
 এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য  লে. কর্নেল ড. মো. শামীম রেজা (অবঃ)।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে অগ্নিনির্বাপণ বিষয়ক বাস্তবধর্মী মহড়ায় কৃত্রিম অগ্নিকান্ড ও ভূমিকম্প পরিস্থিতি সৃষ্টি করে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার, অগ্নিনির্বাপণ এবং আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদানের কার্যক্রম দেখানো হয়। পাশাপাশি  অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভানোর কৌশল এবং এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুন নিরাপদে নিয়ন্ত্রণের পদ্ধতিও প্রদর্শন করা হয়েছে।
মহড়ায় প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য লেফটেন্যান্ট কর্নেল ড.  মো. শামীম  রেজা (অবঃ) তাঁর বক্তব্যে এ ধরনের প্রশিক্ষণ ও মহড়ার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি  এ ধরণের সচেতনতা ও নিরাপত্তামূলক মহড়া আয়োজনের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে মহড়ার শুরুতে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবু হাশেম অগ্নিনির্বাপণে করণীয়, দুর্যোগকালীন নিরাপত্তা ব্যবস্থা, উদ্ধার কার্যক্রম এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে বিস্তারিত  আলোচনা করেন। এ ধরনের মহড়া অগ্নিকান্ড ও দুর্যোগ মোকাবেলায় বাস্তব অভিজ্ঞতা অর্জনে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে  বলে অংশগ্রহণকারীরা জানান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )