


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে সংসদ সদস্য পদে অংশ গ্রহনের জন্য মঙ্গলবার পর্যন্ত বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র মিলিয়ে আটজন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহন করেছেল। এদের মধ্যে বিএনপির মনোনীত একজন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী একজন এবং পিতাপুত্রসহ ছয়জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। মঙ্গলবার উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য মিলেছে।
স্থানীয় নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নীলফামারী- ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. শহিদুল ইসলাম তাঁর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোয়নপত্র নিয়েছেন নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. সিদ্দিকুল আলম সিদ্দিক ও তাঁর এক মাত্র ছেলে মো. ইরফান আলম ইকু, বিএনপির নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রিয়াদ আরফান সরকার রানা, এস এম মামুনুর রশীদ, মো. শাহারিয়ার ফৌরদৌস ও জোবায়দুর রহমান (হীরা)।