1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে গ্রীন হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

সৈয়দপুরে গ্রীন হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ জন দেখেছেন
নীলফামারীর সৈয়দপুরে গ্রীন হার্ট ফাউন্ডেশন উদ্যোগে অসহায়, গরীব, দুস্থ ও শীতার্ত  মানুষের মাঝে দুই শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে শহরের  দারুল উলুম মোড় এলাকায় গ্রীন হার্ট ফাউন্ডেশনের কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে ওই  কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি)  মো. আবু বক্কর সিদ্দিক।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোছা. নুসরাত  ফাতেমা ও সৈয়দপুর উপজেলা সমাজসেবা অফিসার নূর মোহাম্মদ।
সৈয়দপুর গ্রীন হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি রুহুল আমিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের (সৈয়দপুর গ্রীন হার্ট ফাউন্ডেশন) উপদেষ্টা মো. গিয়াস উদ্দিন, রবিউল ইসলাম, আবুল বাশার, সাধারণ সম্পাদক  মো. আফতাফ আলম পাপ্পু, সহ-সম্পাদক জামিউল ইসলাম, কোষাধ্যক্ষ শাহনাজ পারভীন শেফালী, সদস্য নাজমুল হুদাসহ  অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি নীলফামারী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি)  মো. আবু বক্কর সিদ্দিক বলেন, সৈয়দপুর গ্রীন হার্ট ফাউন্ডেশন যেভাবে সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে এগিয়ে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ অন্যদের জন্যও অনুকরণীয়। এ ধরনের মহতী কর্মকান্ডের পাশে সমাজসেবা অধিদপ্তর সব সময় থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথি নূর  মোহাম্মদ বলেন, শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৈয়দপুর গ্রীন হার্ট ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
এদিকে, শীতবস্ত্র নিতে আসা শীতার্ত মানুষেরা জানান,  প্রচন্ড শীতে কম্বল পেয়ে তারা কিছুটা স্বস্তি অনুভব করছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা  সৈয়দপুর গ্রীন হার্ট ফাউন্ডেশনের কর্মকর্তা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. আফতাব আলম পাপ্পু জানান, আগামীতে আরো বড় পরিসরে মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )