1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারী-২ আসনে  বিএনপির সাবেক সভাপতি আলমগীরের মনোনয়ন সংগ্রহ | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

নীলফামারী-২ আসনে  বিএনপির সাবেক সভাপতি আলমগীরের মনোনয়ন সংগ্রহ

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৬০ জন দেখেছেন

নীলফামারী-০২ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি আলমগীর সরকার। বুধবার দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ’র কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করেন তিনি। মনোনয়ন সংগ্রহকালে জেলা বিএনপির সাবেক ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক কাওসার আলী এবং জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক আকতার হোসেন উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সাবেক ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক কাওছার আলী জানান, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে আলমগীর সরকারও একজন যোগ্য নেতা। তিনি নির্বাচনে থাকলে ভালো করবেন। জানতে চাইলে জেলা বিএনপির সাবেক সভাপতি আলমগীর সরকার বলেন, নীলফামারীর পুরো নির্বাচনী এলাকা আমার চেনা ও জানা। দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে জড়িত থাকার সুবাদে তৃণমুল পর্যন্ত আমার ব্যাপক পরিচিতি রয়েছে।

গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদে দুইবার চেয়াম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি ও নীলফামারী পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে অল্পকিছু ভোটে পরাজিত হই। জনগনের সমর্থনের বিষয়টি মাথায় রেখে আগামী নির্বাচনে আমি প্রার্থী হতে চাই। প্রসঙ্গত নীলফামারী-০২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে জেলা বিএনপির সদস্য সচিব সাইফুল্লাহ রুবেলকে। তিনি প্রার্থী হিসেবে গণসংযোগ করে আসছেন এলাকায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )